অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট উপকার ভোগী সদস্যদের উপজেলা পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালপুর-নাটোরের আয়োজনে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সূত্রে জানাযায়, বুধবার (৮ জুলাই-২০২০) লালপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বরে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিত কলাকৌশলের উপর অভীষ্ট উপকার ভোগী ৪০ জন সদস্যদের উপজেলা পর্যায়ে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট উপকার ভোগী সদস্যদের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী। বক্তব্য কালে তিনি উপকার ভোগী সদস্যদের প্রশিক্ষণ গ্রহন করে তা সঠিক ভাবে কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও উপকার ভোগী ৪০ জন সদস্য।