দিনাজপুেরর বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালীমেলা দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের তিনতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে কালীমেলা দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের তিনতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম পি।
এসময় তিনি বলেনে, ‘শেখ হাসিনা’ বাংলাদেশ তথা আমাদের জন্য আশির্বাদ। তিনি যেভাবে দেশের উন্নয়ন করে চলেছেন, তাতে আমরা উন্নয়নের রোডম্যাপে অবস্থান করছি। শীঘ্রই আমরা উন্নত দেশের কাতারে শামিল হবো। একের পর এক স্কুল-কলেজ-মাদ্রাসার বিল্ডিং নির্মাণ তাঁর উন্নয়নের ধারা মাত্র। করোনা ভাইরাসের এই বৈশ্বিক দূর্যোগের সময়ও শেখ হাসিনার সরকার উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের এই অব্যাহত গতিধারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিনিত হচ্ছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পন্ন দেশ। বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। যাদের এ উন্নয়নের গতি সহ্য হচ্ছে না, তারাই সরকারের সমালোচনা করছে। বীরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল কালীমেলা দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের এই যে ভবন, এটি তো পূর্ববর্তী বিভিন্ন সরকারের সময়েই হতে পারতো, কিন্তু হয়নি। কেননা, তারা নিজেদের আখের গোছাতে ক্ষমতায় ছিল। আর আওয়ামী লীগ তথা বর্তমান সরকার জনগনের কথা চিন্তা করে, দেশের আগামী প্রজন্মের কথা চিন্তা করে বলে এখন উন্নয়ন হচ্ছে। আমি যতদিন এ এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য হিসেবে থাকবো, ততদিন এলাকার উন্নয়ন করাই আমার ধ্যান-জ্ঞান হিসেবে কাজ করে যাবো।
কালীমেলা দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আবদুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, কালীমেলা দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম শাহ প্রমুখ।