লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া ঘাট এলাকায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই জন কে আটক করে আদালতে প্রেরণ করেছে ৮জুলাই বুধবার।
থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার (৭জুলাই-২০২০) গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ ওসি’র নির্দেশনায় এস.আই আলি আযম এর নেতৃত্বে এএস.আই সেরাফত আলী সহ পুলিশের একটি দল লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া ঘাট নামক স্থানে সন্ধ্যার আগমূহুর্তে পুলিশ অভিযান চালায়। এ সময় দুটি ব্যাগে মধ্যে ভর্তি আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ফেনসিডিল সহ মোহন প্রামানিক ওরফে মামুন (২৯) ও হাবিবুল বাশার হাবিব (২৮) কে পুলিশ আটক করে। মামুন কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপস নগর মাঠপাড়া গ্রামের মৃত মুলা প্রামানিকের ছেলে ও হাবিব রাজশাহীর বাঘা থানার পলাশী ফতেপুর গ্রামের ইবার খামারু ওরফে ইব্রাহিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা বলেন, এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।