শৈলকুপায় করোনার উপসর্গ নিয়ে রাকিবুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মারা গেছে বলে জানা গেছে। নিহতের বাবা খেলাফত জোয়ার্দ্দার জানান, প্রায় ১ সপ্তাহ ধরে রাকিবুল ইসলাম ঠান্ডা ও জ¦রে ভুগছিল । গত সোমবার সন্ধায় তাকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।