দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৬ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার ২৫ জন সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন। এ সময় নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরাসহ তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ প্রশাসনকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। উপস্থিত সাংবাদিকবন্দ ওয়ার্ল্ড ভিশন সংস্থার কার্যক্রম অত্যন্ত উন্নয়নমুখী ও প্রশংসনীয় উল্লখ্য করে বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখায় সংস্থাটিকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন,করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক উন্নয়ন এই সংস্থাটি বীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র ৩৪১ পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ ১০ লাখ ৪১ হাজার ৯শ' পচিশ টাকার অর্থ সহায়তা প্রদান করছেন। পাশাপাশি ২শ' টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি কিট, ৮০ টি পরিবারে হাতধোয়ার কলসহ বালটি,৩২টি শিশুর জন্য শিক্ষা উপকরণ পাজেল,গল্পের বই,রং পেন্সিল, স্বাস্থ্যসেবীদের জন্য ৬৫টি পিপিই (গাউন), ৪৫ সেট মাস্ক, গ¬াভস, হ্যান্ড স্যানিটাইজার এবং স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২০সেট যোগাযোগ / আইসি উপকরণ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, উপকারভোগী নির্বাচন থেকে অর্থ ও উপকরণ হস্তান্তরের পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছতার সহিত সরকারের সাথে সমন্বয় রেখে বাস্তবায়িত হয়েছে। তাদের সামনের সারির কর্মীরা উপজেলা ও স্থানীয় প্রশাসন,গ্রাম উন্নয়ন কমিটি, স্থানীয় নেতৃবৃন্দ, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে একযোগে কাজ করার মাধ্যমে শিশু, পিতা-মাতা ও অভিভাবকের ভাইরাস সংক্রমণ প্রতিরোধি বার্তা দিয়ে যাচ্ছে। ১২শ' ৯৬ জনকে কোভিড-১৯ বিষয়ক সচেতন বার্তা টেলিফোন পরিসেবার মাধ্যমে প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের প্রচেষ্টার পরিপূরক হিসবে এ বছরের এপ্রিল মাসে ওয়ার্ল্ড ভিশন জাতীয় পর্যায়ে কোভিড-১৯ সাড়াদান কর্মসূচি গ্রহণ করেছে যার লক্ষ্য হলো জনগণের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ, সেবা ও তথ্য প্রদান করা।