খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শতবর্ষী আল জামিয়াতুল আরাবিয়া সাজিয়াড়া শামছুল উলুম দাওরায়ে হাদীস মাদ্রাসার মোহতামীম শায়খুল হাদীস আল্লামা মাহবুবুর রহমান গত রোববার রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,৪ কন্যাসন্তান ও অসংখ্য ভক্ত বৃন্দ রেখে গেছেন।
সোমবার বেলা ১২ টায় প্রিয় প্রতিষ্ঠান সাজিয়াড়া মাদ্রাসায় মরহুমের বড় ছেলে হাফেজ মাও: মাহমুদুল হাসানের ইমামতিতে জানাজা নামাজ সমপন্ন হয়। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে প্রিয় অভিভাবক কে শেষ বারের মতো দেখার জন্য সাজিয়াড়া মাদ্রাসার দিকে দলে দলে মানুষ ছুটে আসতে থাকে। স্হানীয় প্রশানের অনুরোধে কোন প্রচার মাইকিং ছাড়াই জানাযা নামাজের আয়োজন করা হয়। সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে সাজিয়াড়া মাদ্রাসা অভিমুখে। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে জনশ্রোত ছিলো লক্ষনীয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে যানাজার নামাজে অংশগ্রহণ করতে নিজ এলাকাসহ আশে পাশের জেলা থেকে শীর্ষ উলামায়ে কেরাম গনের উপস্হিতি ছিলো চোখে পড়ার মতো। জানাজা শেষে পারিবারিক কবরস্হানে পিতা মাতার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত করা হয় তাঁকে।মরহুমের যানাজা নামাজে অংশগ্রহণ করেন, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহতামীম মাও: মোসতাক আহমদ, সাবেক নায়েবে মোহতামীম মাও: রফিকুর রহমান, আইম্মা পরিষদের মহানগর সভাপতি, মুফতী গোলামুর রহমান, খুলনা জেলা ইমাম পরিষদের মহাসচিব মাও: গোলাম কিবরিয়া, পীর সাহেব মুশফিক নুরুল আমিন, মারকাজুল উলুমের মোহতামীম মুফতী আব্দুল্লাহ্ ইয়াহিয়া, যশোর মাসনা মাদ্রাসার মোহতামীম মুফতী ইয়াহ্ ইয়া, মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মাও: লোকমান হাকীম, মাও: আবদুস সামাদ, মাও: শফিকুল ইসলাম সহ অসংখ্য উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্হানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,সুধী সমাজের নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন। এদিকে মাওলানা মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারন সম্পাদক আবদুল লতিফ মোড়ল, জি,এম ফিরোজ, শেখ আ: সালাম, রেজাউল করিম, খান মহিদুল ইসলাম, খান নুরুল ইসলাম, রোমেল হোসেন, আসাদুল ইসলাম রিপন, আরিফুজ্জামান নয়ন প্রমুখ।