পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। সেই গাছকে ভালোবেসে মানুষের কাছে বৃক্ষপ্রেমিক নামে পরিচিত ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নে মহেশ্বরচাদা গ্রামের মরহুম আবদুল সবুর মন্ডলের ছেলে আবদুল মজিদ।
মজিত তেমনি করে কালীগঞ্জ থেকে আড়পাড়া রাস্তা বলাকন্দর গ্রামের ব্রীজ সংলগ্ন দুইটি বট বৃক্ষ রোপন করেন। ২০০১ সাল থেকে তিনি বিভিন্ন রাস্তা ও গ্রামের বিভিন্ন স্থানে গাছ লাগানো শুরু করেন।
বৃক্ষ প্রেমিক মজিদ বলেন,”আমি গত দুই সপ্তাহ আগে বলাকান্দন গ্রামের ব্রীজ সংলগ্ন রাস্তা উত্তর দক্ষিণ পাশে দুটা বট গাছ লাগাই। কয়েক দিন পরে এসে দেখি উত্তর গাছে বড় গাছটি কে বা কারা শত্রুতাবশত ভাবে তুলে ফেলা হয়েছে। তিনি মনে করেন গাছের সাথে শত্রুতা করা আর একজন মানুষ হত্যা করা সমান পরিমান অপরাধ। আমি মনে করি বলাকান্দন গ্রামের কোন একজন এই কাজটি করেছেন”।
আব্দুল মজিদ আরও জানান,”কোন রাস্তার পাশে তালগাছ বা বটগাছ লাগানো আমার নেশা। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। কারণ গাছের ছায়ায় মানুষ বসবে ও গাছের ফলমূল পাখিরা খাবে। গ্রামের বিভিন্ন স্থানে ১৫ হাজার তাল গাছ বীজ এবং প্রায় ১০ টি বট গাছ তার হাতের লাগানোর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই এমন বিশ্বাস আর প্রকৃতির প্রতি ভালবাসা থেকেই এই কার্যক্রম।
আব্দুল মজিদ সখের বশিভুত ভাবে গাছ লাগানোর মহৎ কাজ। সাংসারিক খরচের মধ্য হতে কিছু টাকা বাচিয়ে উপজেলারবিভিন্ন রাস্তার পাশে ও খালি কোন জায়গা পেলে বিভিন্ন ধরনের গাছ রোপন করছেন।
এক আবদুল মজিদ জানান, আমি চিরদিন থাকবো না, সুতরাং গাছ গুলো সৃতি হয়ে থাকবে। আল্লাহ আমাকে শক্তি দিলে বাহিরের উপজেলাতেও বৃক্ষ রোপন করবো। তার মতে, বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কাজেই সবাইকে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রনী ভূমিকা নিতে হবে। কিন্তু এলাকার কেউ না কেউ এখন শত্রুতা করছে।