জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা গ্রামের দুটি পরিবারের বিবদমান দ্বন্ধের জের ধরে হামলার ঘটনা ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। পাল্টা-পাল্টি মামলায় পুলিশ এক সাকী ইউনুচ নামে এক আসামীকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায় গত শনিবার দুপুর ১২ টার দিকে মান্দ্রা গ্রামের জিএম সাকী ইউনুছ হরি নদীর পাশে নিজের মাছের ঘেরে ভবদহ কলেজের শিক্ষক মো: হুমায়ূন কবীর স্বপনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময়ে একই গ্রামের জিএম আবদুস সামাদের ছেলে জিয়াইর রহমান গাজীসহ ৫/৬জন ব্যক্তি সাকিকে মারপিট করে। এ সময়ে সাকীর লোকজনও ছুটে আসলে পাল্টা-পাল্টি হামলায় আহত হন সাকী ইউনুছ ও জিয়াউর রহমান। আহত সাকীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন রোববার সাকী হাসপাতাল থেকে বাড়ি ফেরে। এই ঘটনায় ঊভয় পক্ষ শনিবার সাকীর বোন সালমা জাহান ৫ জনকে আসামি করে এবং জিয়াউর রহমান বাদী হয়ে ৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর রোববার সন্ধ্যার দিকে জিয়াউর রহমান তার দলবল নিয়ে সাকীর উপর হামলা চালাতে তার বাড়িতে হামলে পড়লে তাকে সাকির লোকজন বেদম পিটুনী দেয়। এতে গুরুতর আহত হয় জিয়াউর রহমান। জিয়াইর রহমান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পর জিয়াউর রহমানের দায়ের করা ৭ নম্বর মামলার আসামি হিসেবে পুলিশ সাকীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে রোববার জিয়াউর রহমানকে মারপিট করে আহত করার ঘটনায় তার পিতা জি এম এ সামাদ সাকির উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী সালমাসহ ] ১৭জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্দ্রা গ্রামে সাকী ও জিয়া গংদের মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জিএম সাকী ইউনুছ নামে এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।