জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী এলাকার হিন্দু সম্প্রদাযের অনার্স পড়-য়া এক ছাত্রীকে মুসলিম যুবক বিয়ের রাতে অপহরণ করার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কলেজ ছাত্রীর বাবা শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, তিনি কথা বলতে পারছেন না। অপহরনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করতে পারেনি ছাত্রীর পরিবার।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় মাগুরখালী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ সরকারের অনার্স পড়-য়া মেয়ে তনুশ্রী রায়কে বাগআঁচড়া গ্রামের শফিকুল ইসলাম গাজীর ছেলে ভাঁটা শ্রমিক শরিফুল ইসলাম মাস দেড়েক আগে বিয়ের রাতে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর ডুমুরিয়া থানা পুলিশ তেরখাদার একটি ইটভাটা থেকে তনুশ্রীকে উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করে। পরবর্তিতে দিন বিশেক আগে আবারও তনুশ্রীকে অপহরণ করে সাতক্ষীরায় গিয়ে শরিফুল ইসলাম ধমান্তরিত করে বিয়ে করে। এই ঘটনার জেরে দুটি পক্ষ পরস্পর বিরোধী অবস্থান নেয়। যা একাংশের নেতৃত্ব দেয় সজল মন্ডল। তারই রেশ ধরে গত শনিবার আমুড়বুনিয়া বাজারে অনুকূল মন্ডল সজলের নবম শ্রেনী পড়-য়া ছাত্র তাপস মন্ডল ও ভাগ্নে দীপক মন্ডলকে মারপিট করে।
সূত্র জানায় বিগত নির্বাচনকে কেন্দ্র করে অনুকূল ও সজলের ভায়ের দ্বন্ধ দীর্ঘদিনের। আহতদেও মধ্যে সজলের ছেলে তাপস ও ভাগ্নে দীপক মন্ডল ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে অনুকূল মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে অভ্যন্তরীন ও এলাকাভিত্তিক দ্বন্ধের জেরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ৭১ নিউজ ডট কমের সস্পাদক ও প্রকাশক অজয় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা অজয় সরকার জানিয়েছেন, মাগুরখালী ইউনিয়নের বর্তমান ও সাবেক মেম্বরের মধ্যে দ্বন্ধের জেরে ঘটে যাওয়া ঘটনার সাথে তাকে অহেতুক জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনার বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব বলেন মাগুরখালী ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বরের মধ্যে দ্বন্ধের ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। অনুকূল মন্ডলের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে, অন্যটির তদন্ত চলছে।