ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
কালীগঞ্জ উপজেলা শহর ও গ্রাম এলাকায় কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দিন যতোই বাড়ছে, মানুষ যেন ততোই সামাজিক দূরত্ব না মানার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠছে। এখন মাস্ক পর্যন্ত পড়তে অনীহা তাদের। গ্রামের বিভিন্ন বাজার এবং শহরের মোড় গুলো ঘুরে দেখা গেলো একই চিত্র।
উপজেলার সব বাজারেই দেখা গেলো পণ্য কিনতে আসা সাধারণ মানুষ কোনো সামাজিক দূরত্ব'ই মানছেন না। শুধু তাই নয়, অনেকেই পণ্য কিনতে আসছেন মাস্ক ছাড়াই। অথচ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই। আর বাজার কেন্দ্রিক মোটরচালিত রিকশা গুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে সে সময় সেনাবাহিনীর টহল টিম দেখে অনেকেই আবার পকেটে থাকা মাস্ক পরছে। দিন বাড়তে থাকায় কালীগঞ্জ উপজেলার মানুষ জনও আর আগের মতো সরকারি বিধি-নিষেধ মানছেন না।
দিনভর ইচ্ছামতো চলাচল করলেও শুধুমাত্র সেনাবাহিনীর টহল টিম দেখলেই তারা সচেতন হচ্ছেন।
তিনি জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে নমুনার রিপোর্টে নতুন ১০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কালীগঞ্জ উপজেলায় গত ৫ দিনে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ৫ জন, তন্মধ্যে ৫জনই এক পরিবারের এ ছাড়া শহরের ফয়লা গ্রামে ২ জন, পাইকপাড়া গ্রামের ১ জন, কলেজপাড়ার ১ জন বিপিন নগর এলাকার ১ জন। ৪ জুন ছিল ৭ জন করোনা আক্রান্ত, ৩ জুন ছিল ৩ জন, ২ জুন ছিল ১৪ জন, ১ জুন করোনায় আক্রান্ত ছিল ৪ জন। এভাবে প্রতিদিন হু হু করে করোনার রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কালীগঞ্জ উপজেলায় গত ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ দিনে ৩৮ জন।