বিরলে বৃষ্টিপাতের পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটে প্রতিবেশিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মারপিটে গুরুতর আহত ঐ ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগে জানা গেছে, উপজেলার ৫নং বিরল ইউপি’র বাজিতপুর গ্রামের মৃত আবুল হোসেন এর পুত্র আজগর আলী এবং আজগর আলীর সন্তান রেজওয়ান, ইকবাল হোসেন, আউয়াল হোসেন, ইস্পাহানি বেগম এবং স্ত্রী আফরুজা বেগম শুক্রবার প্রচুর বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের পানি যাওয়ার গতিবেগ নিয়ে প্রতিবেশি মৃত আবদুল বাছের এর পুত্র মোফাজ্জল হোসেন এর সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে সকলে মিলে মোফাজ্জল হোসেনকে বেদম প্রহার করলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ছেলাফুলা ও রক্তাক্ত জখম হয়। পরে মোফাজ্জল হোসেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। বিকালে মোফাজ্জল হোসেন এর স্ত্রী রেহেনা খাতুন বুলবুলি বাদী হয়ে থানায় উল্লেখিতদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে।
থানার কর্মকর্তা ইনচার্জ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।