মৌসুমের শুরুতে চাষ উপযোগী বৃষ্টি হওয়ায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্থ হয়ে পড়েছেন রাজশাহীর তানোর উপজেলার কৃষকরা।
গত কয়েক সপ্তাহ ধরে কয়েকদিনের টানা বৃষ্টির পর আমন ধান চাষাবাদের চাষিরা এখন ব্যস্থ সময় পার করছেন। আষাঢ়-শ্রাবণ মাস রুপা আমন ধানের চারা রোপণের উপযুক্ত সময় হলেও, অগ্রীম বৃষ্টি হওয়ার কারণে আষাঢ়ের প্রথম সপ্তাহ থেকে জমি পরিচর্যাসহ রোপনের কাজে ব্যস্থ সময় পার করছেন চাষিরা।
উপজেলা সদরের গোল্লাপাড়া গ্রামের চাষি আশরাফুল ইসলাম বলেন, এবার আমি ছয় বিঘা জমিতে আমন ধান রোপণ করার প্রস্তুুতি নিয়েছি। আমন ধানে সেচ দিয়ে চাষ করলে তেমন একটা লাভ হয় না। এ সময় ধান রোপণ করতে প্রকৃতির বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে হয়। এবার আষাঢ়ের শুরুতেই বৃষ্টি হওয়ায় সেচ দিয়ে জমি চাষাবাদ করতে হয়নি।
স্বর্নপদক প্রাপ্ত ধান গবেষক নূর মোহাম্মদ বলেন, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে আমরা রুপা আমন ধান রোপণ করছি। প্রাবণের প্রথম সপ্তাহের দিকে এবার ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে।
মোহনপুর গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, গত বছর এ সময় আকাশের বৃষ্টি না থাকায় ধান রোপণ করতে পারিনি। এবার আষাঢ়ের শুতেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় আমরা রুপা আমন ধান রোপণে ব্যস্থ সময় পার করছি। আশা করছি ভাল ফলন ভাল পাবো।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম বলেন, চলতি রুপা আমন মৌসুমে তানোরে ২৩ হাজার ৫শ’ ৮০ হেক্টর জামিতে রুপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আষাঢ়ের শুরুতেই বৃষ্টির হওয়ায় আমন রোপণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।