তানোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেগ আইডি খুলে এক মহিলাকে ব্ল্যাক মেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম নাদিমুল ইসলাম নাদিম (৩২)। তিনি তানোর উপজেলার মিরাপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
আজ (৩ই জুলাই) শুক্রবার দুপুরে তানোর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ব্ল্যাক মেইলের স্বীকার ওই নারী বাদি হয়ে পর্ণগ্রাফী আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে নাদিম ফেসবুকে ফেগ আইডি খুলে দীর্ঘদিন ধরে ওই মহিলার নাম ইন্ডিকেট করে (বিভিন্ন ওয়েবসাইড থেকে অশ্লিল ছবি ডাউনলোড করে ফেস বাদ দিয়ে) তা ফেসবুকে পোষ্ট করে ওই মহিলাকে ব্ল্যাক মেইল করে আসছিলো।
তিনি বলেন, তার বিরুদ্ধে পর্নগ্রাফী আইন মামলা দায়ের করা হয়েছে। আজ (৪ই জুলাই) শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।