রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের দক্ষ করে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে স্ববলম্বী করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এ কার্যক্রম রংপুর জেলা পুলিশের অব্যাহত থাকবে।
শনিবার দুপুর ১২টায় কোতোয়ালি থানা এলাকার পাগলাপীর অটিস্টিক স্কুল প্রাঙ্গণে মানবিকতার আবেদনকে প্রাধান্য দিয়ে ৩০জন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।
প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে রংপুর জেলা পুলিশের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম এবং কোতয়ালি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ এবিএম সাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।