ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার বাসস্ট্যান্ডে একটি রইনট্রি গাছের বড় ডাল আম্ফান ঝড়ে ভেঙে গাছে উচুঁ একটি ডালে কোন রকম বেধে ঝুলছে। এতে করে জনসাধারনের জন্য মারাত্নক ভাবে ঝুকি হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। কিন্তু জনপ্রতিনিধি অথবা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে রহস্য জনক কারণে আসছে না। মোটা এ গাছের ডালটি কেটে ফেলে ঝুকি এড়াতে হবে দ্রুতভাবে। অন্যথায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়।
বারবাজার বাসষ্টান্ডে গাছের ডাল সোজাসুজি নিচে যাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে থাকে সর্বসময়। অনেক রিক্সা-ভ্যানে উপর চালক বসে থাকে যাত্রীর অপেক্ষায়, কেউ আবার প্রচন্ড রোদের সময় ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে থাকে। সাধারন মানুষ জীবনের ভয়ে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিরা ঘনঘন গাছের ডালের দিকে তাকিয়ে থাকে,তাদের মনে কখন জেন ডালটি তাদের মাথায় পড়বে বলে এমন আশঙ্কা করে থাকে। ফলে বারবাজার বাসষ্টান থেকে প্রতিনিয়ত ভ্যানে বোঝায় করে নিয়ে যাচ্ছে যাত্রি। দেখে মনে হচ্ছে হালকা বাতাস হলেই ডালটি ভেঙে পড়েতে পারে। এখন যদি ভাঙ্গা ডালটি অপসারণ না করা হয়, তাহলে যে কোন মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে প্রানহানির মতো দূর্ঘটনা। এমনিতেই বারবাজার বাসষ্টান টি ব্যাস্ততম থাকে সর্বসময় বানিজ্যিক এলাকা হিসাবে। এ মরাগাছের ডালের নিচ দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসাধারনের চলাচল রয়েছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সব দেখে ও না দেখার ভ্যান করে রয়েছে। এর আগে কালীগঞ্জ নতুন বাজারের সামনে মরা গাছের ডাল পড়ে এক নারীর মুত্যু হয়েছিল প্রশাসনের গাফলতির কারনে। বৈশাখি মোড়ে মরা ডাল পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছিল। এসব ঘটনা ঘটার পরে ও কর্তৃপক্ষের টনক নড়েনি।
এ ব্যাপারে এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন।