দিনাজপুরের বীরগঞ্জে মাছ ধরতে গিয়ে মোঃ বাবুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মোঃ বাবুল ইসলাম উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া কালু সর্দারপাড়া গ্রামের মোঃ সাবেরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় নিজবাড়ী সংলগ্ন জমিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা খগেশ রায় রতন জানান, শুক্রবার সকালে প্রবল বর্ষণের সময় বাড়ীর পাশের জমিতে জাল দিয়ে মাছ ধরতে যায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া কালু সর্দারপাড়া গ্রামের মোঃ সাবেরুল ইসলামের ছেলে মোঃ বাবুল ইসলাম। এ সময় বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে পড়তে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল খালেক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত মোঃ বাবুল ইসলামের শরীরের এক পাশ ঝলসে গেছে।