রংপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা’র আত্নার মাগফেরাত কামনা করে গতকাল বৃহস্পতিবার পীরগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা এমদাদুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, রহিম উদ্দিন ভরসার সুযোগ্য পুত্র রংপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা। পীরগাছা উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ ফরহাদ হোসেন অনু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ সজিব, বিএনপি নেতা গোলাম মোস্তফা, অধ্যক্ষ শেখ এমদাদুল হক, শফিকুল ইসলাম টুলু, আব্দুল কাদের মৎস্যজীবি দলের পলাশ, যুবনেতা রোমান, আলামিন, ছাত্রদলের মিলন মুন্সিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দোয়া পরিচালানা করেন হাফেজ আবু সুফিয়ান।