বৃহস্পতিবার পর্যন্ত নওগাঁর পোরশায় ডাক্তার সহ আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৪জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, বৃহস্পতিবারে করোনা পজেটিভ ফলাফল এসেছে স্বাস্থ্য কমপ্লেক্্ের কর্মরত একজন ডাক্তার, গাঙ্গুরিয়া ইউনিয়নের একজন চৌকিদার, তেঁতুলিয়া ইউনিয়নের পোরশা বাজারের একজন ঔষুধ ব্যবসায়ী, মশিদপুর ইউনিয়নের একজন ব্যবসায়ী ও নিতপুর খোদ্দগানইরের ঢাকা ফেরৎ একজন মহিলা। আক্রান্ত সকলকে আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এপর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠান্ োহয়েছিল ৪৪৭ জনের। ফলাফল এসেছে ৩৭৭ জনের। ৭০ জনের ফলাফল এখনও পাওয়া যায়নি। প্রাপ্ত ফলাফলে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৩৪ জন। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডাক্তার সহ ৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৭ জন এবং ১ জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে তিনি জানান।