যশোরের কেশবপুরে বৃহষ্পতিবার নমুনা পরীক্ষা রিপোর্টে কেশবপুর পৌূরসভার একজন কাউন্সিলরসহ চার জন করোনা পজেটিভ হয়েছেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সব মিলিয়ে কেশবপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে ,এদের মধ্যে ১৩ জন সুস্থ্য হয়েছেন,অন্যরা আইসোলশেনে রয়েছেন। কেশবপুর পৌরসভার এক নম্বর ও চার নম্বর ওয়ার্ডে লকডাউন চলছে। এ ছাড়া কেশবপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লক ডাউনে রাখা হয়েছে।