চিরিরবন্দরে ৩০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল ১ জুলাই দুপুর ১২টায় উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের চকমূসা গ্রামের ব্রম্মপুর মাজার ডাঙ্গা এলাকায় চিরিরবন্দর থানার এস আই আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পরনের লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।