দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার টেপা নদী মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ৪হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা সহ মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষতিকর প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।