যশোরের কেশবপুরের হরিহর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) ইরুফা সুলতানা বালু উত্তোলনকারি হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বড় পাথরা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হরিহর নদীতে ঘাঘা গ্রামের মৃত কোরবান গাজীর ছেলে হাফিজুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি)ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌছে সত্যতা যাচাই শেষে হাফিজুর রহমানকে বালু ও মাটি ব্যবস্থাপনা ্আইন ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ও১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদঅরত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহকারি কমিশনার জানান, অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদেদ্ধ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।