দিনাজপুরের ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক প্রবীণ রাজনীতিবীদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল হোসেন মন্ডলের মৃত্যুতে দিনাজপুর - ৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বেলাল হোসেন মন্ডল সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রবিন রাজণিিতবীদকে দেখতে তিনি দুপুরে তার বাড়ীতে ছুটে আসেন। তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ রাফে খন্দকার শাহানশাহ। বেলাল হোসেন মন্ডলের মৃত্যুতে এমপি শিবলী সাদিক এক শোক বার্তায় বলেন, ঘোড়াঘাটের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। বেলাল হোসেন মন্ডলের মৃত্যু ঘোড়াঘাট বাসী এক মেধাবী সন্তানকে হারালো। ঘোড়াঘাটের রাজনীতির অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি ঘোড়াঘাট বাসীর কাছে স্মরনীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।