ঘোড়াঘাট পৌরসভার ২০২০/২১ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পৌর সভার মিলনায়তনে বাজেট ঘোষনা করেন দ্বিতীয় বারের নির্বাচিত সফল মেয়র আবদুস সাত্তার মিলন। মেয়র মিলন ৯মবারের মত এই বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব আনায়ার পারভেজ, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক শাহাদৎ হোসেন,১নং প্যানেল মেয়র আবদুল কাদের, ২নং প্যানেল মেয়র বিলকিস বেগম, ৩নং প্যানেল মেয়র জোছনা বেগমসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিক এবং এলাকার সুধীজন। বাজেট ঘোষনার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্যানেল মেয়র আবদুল কাদের। বাজেট ঘোষনাকালে মেয়র জানান,নতুন কোন কর আরোপ না করেই এবারে ২০২০/২১ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ২৩ কোটি,১৪ লক্ষ,৮৭ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতের আয় ১ কোটি ৭৩লক্ষ ৫৭ হাজার ৫৬০ টাকা। মেয়র আবদুস সাত্তার তার বক্তব্যে বলেন,এবারে মহামারী করোনার কারণে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উপর গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া পৌরসভার উন্নয়ন ও কাজের গতি বৃদ্ধির জন্য সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে দেওয়ার কোন বিকল্প নাই। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার উন্নয়নে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্যর ভুমিকার কথাও স্মরন করেন। দলমত নির্বিশেষে তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগীতাও কামনা করেন। মেয়র বলেন সাংবাদিকগন লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নের খবর মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে উন্নয়ন আরো তরাম্বিত হবে।