বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল আলম দুদু (৮০) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়া শহরের খান্দারস্থ নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় তার মৃত্যু হয় বলে তার ছেলে ডা. বিপুল জানান।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি কয়েক মাস যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। শহিদুল আলম দুদু ১৯৪২ সালের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নন্দীগ্রাম-কাহালু এলাকা থেকে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিমুল ও ডা: মনিরুজ্জামান আশরাফ বিপুলের পিতা।
প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল আলম দুদুর মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষনা করেছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। শোক কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শনিবার বাদ আছর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ মসজিদে দোয়া মাহফিল ও রবিবার নন্দীগ্রাম পৌরসভা ও সকল ইউনিয়নে স্ব-স্ব উদ্যোগে দোয়া মাফিল অনুষ্ঠিত হবে। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
এদিকে নন্দীগ্রাম শুক্রবার সকাল ৯টায় ৩ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা ও ব্যাচ ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, আ’লীগ নেতা শফি উদ্দিন, স্বপন চন্দ্র, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ প্রমূখ।