রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবদুল জলিলকে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে মোট ৯টি জেলায় নতুন ডিসির পদায়ন করা হয়েছে। দ্রুতই এই ৯ জেলায় নতুন ডিসিরা যোগ দেবেন। আর রাজশাহীর বর্তমান ডিসি হামিদুল হককেও অন্য কোথাও পদায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৫ জুন উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন হামিদুল হক।