বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে স্বামী রুবেল হোসেন নামের এক ব্যক্তি আত্মাহত্যা করেছে। মৃত রুবেল হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। আদমদীঘি থানা পুলিশ খবর পেয়ে বুধবার সকালে ওই গ্রাম থেকে রুবেলের লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে কথা কাটাকাটি নিয়ে অভিমান করে স্বামী রুবেল হোসেন নিজ বাড়িতে সবার অজান্তে মঙ্গলবার দিবাগত রাতে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানতে পেয়ে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বুধবার সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।