কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল ওয়ার্ডের একটি রাস্তা অবমুক্ত করে চলাচলের দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ভুক্তভোগি এলাকাবাসি। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, কেশবপুর সদর ইউণিযনের ৪ নম্বর ওয়ার্ড মধ্যকুল গ্রামের মাদারতলা পুর্ব পাশের্^র মাঝের পাড়ার মসজিদের পাশের্^র রাস্তার আবুল সরদারের বাড়ির পুর্ব পার্শ্বের যে রাস্তাটি গত বছর সাবেক ইউ এনও মহোদয় কর্মসুজনের শ্রমিক দিয়ে নির্মাণ করেছিলেন সে রাস্তাটি বাড়ির ময়লা পানি প্রবাহিত হয়ে এবং রাস্তার পাশে মাছের ঘের থাকায় রাস্তাটি ঘেরের বেড়ি হিসেবে ব্রবহার হওয়ায় রাস্তাটি ধ্বসে গেছে। বর্তমান সময়ে রাস্তাটিতে বেড়া দিয়ে রাস্তাটি আটকে দেয়ায় এ রাস্তায় চলাচলরতদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি উদ্ধারসহ রাস্তা পুণ সংষ্কারের দাবি জানিয়েছেন অর্ধশতাধিক এলাকাবাসি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্র আবেদন প্রাপ্তির কথা স্বিকার করে বলেন, বিষয়টি দেখার জন্য কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।