যবিপ্রবি'র ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বাকি ২৩০টি নমুনার ফল নেগেটিভ আসে।
তারমধ্যে যশোরে নতুন আক্রান্ত ২৮ জন। এ নিয়ে যশোর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াঁল ৩৭০ জনে। মারা গেছেন ২ জন। আর সুস্থ হয়েছেন ১২৭ জন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ টিমের সদস্য ড. শিরিন নিগার বলেন, সোমবার যবিপ্রবির ল্যাবে যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও বাগেরহাট জেলার নমুনা পরীক্ষা করা হয়। এই ৬ জেলার ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জন, নড়াইলের ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, ঝিনাইদহের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, বাগেরহাটের ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, সাতক্ষীরার ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জন এবং মাগুরার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।