নাটোরের লালপুর উপজেলা লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ কৃষি শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে প্রচন্ড স্্েরাত ও উপর বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিখোঁজ দুই কৃষি শ্রমিক নিখোঁজই রয়ে গেছে। অপর দিকে দুই পরিবারের স্বজনদের থামছেনা আহাজারী।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার ২২ জুন সকাল সাড়ে ৭ টা থেকে লালপুর উপজেলা লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ কৃষিশ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু হয়। লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ও রাজশাহীর ডুবুরীর একটি দল যৌথ ভাবে সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার কাজ শুরু করে দুপুর ২ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করেছেন। অপর দিকে স্বজনদের বাড়ীতে আহাজারী থামছেইনা।
ডুবে যাওয়া নৌকার মাঝি তৌহিদ জানান, রোববার ২১ জুন বিকেল চারটার দিকে লালপুর উপজেলার নূরল্লাপুর গ্রামের আফতার সরদারের ছেলে নৌকার মাঝি তৌহিদ (৩০) তার সহযোগী মুনছুর (৪০) বালিতিতা ইসলামপুর গ্রামের রবজেলের ছেলে রুবেল (৩০) আতব্বরের ছেলে সেলিম (২৫) ও ছইমুদ্দিনের ছেলে পুকিন (৩৫) সহ মোট ৫ জন নৌকায় চরের জমিতে চিনা বাদাম তুলে বাড়ীর দিকে আসছিলেন। আসার সময় নদীর মাঝে শিবিরের মাথার চর নামক স্থানে নৌকা ডুবে যায়। এ সময় তারা তিনজন (তৌহিদ মুনছুর রুবেল) সাঁতরে তিন জায়গায় ডাঙ্গায় উঠে। তারা বাঁকি দুইজনকে (পুকিন-সেলিম) খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একপর্যায়ে পাকশী হাডিং ব্রিজ পর্যন্ত খোঁজ করে তাদের না পেয়ে ফিরে আসে।
এঘটনায় ২১ জুন রোববার বিকেলে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবরীর আরো একটি দল ঘটনাস্থলে পৌছে লালপুর ফায়ার সার্ভিসের সাথে যোগদেয়। কিন্তু প্রচন্ড স্্েরাত ও আলো স্বল্পতার কারণে রাত ৮টার দিকে তারা উদ্ধার অভিযান স্থগিত রাখেন।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ও রাজশাহীর ডুবুরীর একটি দল যৌথ ভাবে সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। প্রচন্ড স্্েরাত ও উপর বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় দুপুর ২ টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, প্রচন্ড স্্েরাত ও প্রতিকুল আবহাওয়ার কারণে লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ কৃষি শ্রমিকদের এখনো (সন্ধ্যা সোয়া ৭ পর্যন্ত) উদ্ধার সম্ভব হয়নি। তবে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।