দাকোপে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২২ জুন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিফ উল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভা শেষে হতদরিদ্র নারীদের মাঝে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।