যশোরে ২৪ ঘন্টায় আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াঁল ৩৪১ জন। করোনায় মারা গেছেন ২ জন। আর সুস্থ হয়েছেন ১২০ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যবিপ্রবির ল্যাবে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ এবং ১৭৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, নড়াইলের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, ঝিনাইদহের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, সাতক্ষীরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার ৮ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
যশোরের জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, রোগীর অবস্থান ও তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।