সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের সভাপতি ম-লীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী ড. মো আব্দুল্লাহ ও আ’লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ই জুন) শনিবার দুপুরে মুন্ডমালা পৌর আ’লীগ আয়োজিত ও মুন্ডমালা দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপত্বিত করেন তানোর উপজেলা আ’লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী।
শোকসভায় প্রিয় নেতাদের সৃতিচারণ করে বক্তব্য রাখেন, রাজশাহীর জেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি এ্যাডভোটেক মুকবুল খান, জেলা আ’লীগ সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম, তানোর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোদাগাড়ী উপজেলা আ’লীগ সাবেক সভাপতি বদিউজ্জামান, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুলজ্জামান, তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল, মুন্ডুমালা পৌর আ,লীগ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। শোকসভার শুরুতেই নাসিমসহ প্রিয় নেতাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাহিন আক্তার। এসনময় বিভিন্ন এলাকার আ’লীগ যুবলীগ অংগ সংগঠণের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।