যশোরে আরও ৩০ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শনিবার সকালে ৯৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৩৫ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। ৩৫ জনের মধ্যে নতুন শনাক্ত ৩০ জন, বাকি ৫ জন পুরাাতন রোগী। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১১ জন, অভয়নগর উপজেলার ১৫জন, কেশবপুর উপজেলার ৪ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, যশোরে এ পর্যন্ত ৩২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।