রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন গ্রামের মাটির রাস্তা গুলোতে দীর্ঘদিন (সংস্কার) মাটি না ফেলায় হাটু পরিমাণ কাঁদায় পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে গ্রামের মানুষদেরকে। ওই রাস্তাগুলো দিয়ে যানবাহন চলাচলতো দুরের কথা পাঁয়ে হেটে যাওয়াও কষ্ট সাধ্য।
তানোর উপজেলার কামারগাঁ ইউপি এলাকার হরিপুর গ্রামের রাস্তা, মাদারীপুর গ্রামের রাস্তা, মালশিরা গ্রামের রাস্তা, মাড়িয়া গ্রামের রাস্তা, বাধাইড় ইউপি এলাকার গাল্লা গ্রামের রাস্তা, গাল্লা মেশন পাড়ার রাস্তা, বৈদ্যপুর গ্রামের রাস্তা, বাধাইড় গ্রামের রাস্তা, পাঁচন্দর ইউপি এলাকার কৈয়েল আদিবাসি পাড়ার রাস্তা, কোচুয়া গ্রামের রাস্তাসহ বিভিন্ন গ্রামের মধ্যে’র মাটির রাস্তাগুলো বর্ষার শুরুতেই হাটু পরিমাণ কাঁদায় জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা বলেন, এই রাস্তাগুলোতে মাটি ফেলা হয়েছিলো। কিন্তু পানি জমে থাকায় কাঁদায় পরিণত হয়েছে। বর্ষার পর ওই রাস্তাগুলো আবারো সংস্কার করা হবে।
গ্রামের সচেতন মহলের অভিযোগ, টিআর, কাবিখাসহ ৪০দিনের কর্মসুচীর আওতায় গ্রামীন মাটির সড়ক রাস্তাগুলো (সংস্কার) মাটি ফেলার কথা। কিন্তু তার বাস্তবায়ন সঠিক ভাবে হলে মাটির রাস্তা দিয়ে গ্রামের মানুষের চলাচলে এতটা সমস্যা হতোনা।
তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দেয়া তালিকা অনুযায়ী প্রকল্পের মাধ্যমে মাটির রাস্তা গুলো পর্যায়ক্রমে (সংস্কার) করার জন্য টিআর, কাবিখা ও ৪০ দিনের কর্মসুচী বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, চাহিদার তুলনায় বরাদ্ধ কম হওয়ায় সবগুলো রাস্তায় মাটি ফেলা (সংস্কার) করা যায়না।