নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলের এ ঘটনায় উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের খয়বর আলীর বখাটে ছেলে সেতু আহমেদ ওরফে লফিরের (৩০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভিকটিম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হালকা বাতাস ও বৃষ্টি শুরু হলে ছোট বোনকে নিয়ে বাড়ির অদুরে প্রদীপের বাগানে আম কুড়াতে যায়। এসময় এক সন্তানের জনক বখাটে লফির শিশুটিকে ঝাপটে ধরে জামা-কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুদের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এলে বখাটে লফির পালিয়ে যায়।
স্থানীয়রা আরও বলেন, বখাটে লফির বেশ কিছুদিন ধরে শিশুটিকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। মাদক সেবন করে ওই পল্লীতে প্রতিদিন ৩-৪ বার ঘোরাঘুরি করে। ঘটনায় বখাটে লফিরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে বখাটে লফিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার ভিকটিমের জবানবন্দি নওগাঁ আদালতে সম্পন্ন হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বুধবার বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।