রাজশাহীর তানোরে জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছিয়া বেগম ও তার স্বামী আজের আলী ভুট্টু গুরুতর আহত হয়েছে। আহত আছিয়া বেগমকে (৩৮) তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৩টি সেলাই ও ডান পায়ে দুটি সেলায় দেয়া হয়েছে। অপরদিকে, ভুট্টুরও পায়ে দুটি সেলাই দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তানোর পৌর এলাকার আমশো গ্রামে এ ঘটনাটি ঘটে। এনিয়ে আজ (১৭ জুন) সকালে আজের আলী ভুট্টু বাদি হয়ে ৪জনকে অভিযুক্ত করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে গেছে, আজের আলী ভুট্টুর বড় ভাই ইসরাইল হোসেন ফনির মধ্যে দীর্ঘ দিন থেকে বাড়ি ভিটার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি আজের আলী ভুট্টু ওই জায়গায় একটি সাজনার গাছ রোপণ করেন। এ অবস্থায় ঘটনার দিন সাজনার গাছটি তার বড় ভাই ফনী ও তার স্ত্রী মানিকজান গাছটি উপড়ে ফেলে।
গাছ উপড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে ফনি ও তার স্ত্রী মানিকজান এবং দুই ছেলে রেহান ও বাদশা দেশীয় অস্ত্র দিয়ে আজের আলী ভুট্টুর স্ত্রী আছিয়া বেগমের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এ সময় আজের আলী ভুট্টু তার স্ত্রীকে উদ্ধার করতে আগাইয়া গেলে তাকেও মারপিট করা হয়।
এব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে এসআই হামিদকে পাঠানো হয়েছে। মারপিটের ঘটনাটি সত্য। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।