করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা করার লক্ষ্যে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন জরাকীর্ণ এলাকায় জীবানুনাশক স্প্রে এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও প্রচারপত্র বিলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ সহ স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্ব শ্রেণির লোকজন এতে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্ট বাগমারা পিএফজি’র কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রিন্সের নেতৃত্বে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক ও লিফলেট বিলি ও করোনা জীবানু নাশক ব্লিসিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করা হয়। এর আগে ভবানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে পিএফজি’র উদ্যোগে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্যে সম্প্রতিক করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আলআমিন হোসেন। উপজেলা পিএফজি’র উপদেষ্টা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পিএফজি মেম্বার অধ্যাপক মেজবাউল হক দুলু, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, পিএফজি মেম্বার ইউপি সদস্য হাসিনা বানু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক পিএফজি মেম্বার রাজু আহম্মেদ, যুবদল নেতা আমিনুল ইসলাম জুয়েল, ইউপি সদস্যা জিনাত আরা, সোমা খাতুন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোযাজ্জেম হোসেন, সাংবাদিক আলতাফ হোসেন, আফাজ্জল হোসেন, রাশেদুল হক ফিরোজ,আঃ মতিন, নূর কুতুবুল আলম, আলমগীর হোসেন, সাজু মোহাম্মাদ, ছাত্র নেতা মাসুদুর রহমান দিগন্ত।
আলোচনা সভা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক একটি র্যালীতে অংশগ্রহণ করেন পিএফজি মেম্বাররা। পরে র্যালীটি বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের কার্যালয়ে পৌঁছায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ র্যালীতে উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে র্যালী সহকারে ভবানীগঞ্জ বাজার জিরো পয়েন্ট, গোড়াউন মোড় ও কলেজ মোড় এলাকাকায় মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভবানীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওযামীলীগের সভাপতি আবদুল মালেক মন্ডল র্যালীতে অংশগ্রহণ করে মাস্ক বিতরণে সহযোগিতা করেন। র্যালী পরিচালনা করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক ও পিএফজি মেম্বার আবদুল মজিদ।