রাজশাহীর তানোরে আবু রায়হান (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী ছেলেকে খুঁজে পাচ্ছে না পরিবার। রায়হানের বাড়ি তানোর পৌর এলকার গোকুল গ্রামের। সে নওশাদ আলীর পুত্র। এবিষয়ে তানোর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
পিতা নওশাদ আলী জানান, গত ২৯ মে সকালে রায়হান বাড়ি থেকে বের হয়। কিন্তু এতো দিনেও সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রায়হানের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের লাল রংয়ের গেঞ্জী ও কালো রংয়ের জিন্স প্যান্ট পরিহিত ছিল।
তিনি আরও জানান, অনেকে বলছে ছেলেধরা আমার ছেলেকে নিয়ে গেছে। জানি না এই করোনা কালে আমার ছেলে বেঁচে আছে না কি মারা গেছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আমরা বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। প্রতিবন্ধী ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তানোরে বাকপ্রতিবন্ধী ছেলে নিখোঁজ
এফএনএস ( মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী) :
রাজশাহীর তানোরে আবু রায়হান (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী ছেলেকে খুঁজে পাচ্ছে না পরিবার। রায়হানের বাড়ি তানোর পৌর এলকার গোকুল গ্রামের। সে নওশাদ আলীর পুত্র। এবিষয়ে তানোর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
পিতা নওশাদ আলী জানান, গত ২৯ মে সকালে রায়হান বাড়ি থেকে বের হয়। কিন্তু এতো দিনেও সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রায়হানের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের লাল রংয়ের গেঞ্জী ও কালো রংয়ের জিন্স প্যান্ট পরিহিত ছিল।
তিনি আরও জানান, অনেকে বলছে ছেলেধরা আমার ছেলেকে নিয়ে গেছে। জানি না এই করোনা কালে আমার ছেলে বেঁচে আছে না কি মারা গেছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আমরা বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। প্রতিবন্ধী ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।