কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা সদরের কলাপাড়া কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সিএইচসিপি শেখ নাজিয়া আক্তার কবিতার কন্য মানবী (৫) পানিতে ডুবে মারা গেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়োশনের সভাপতি মোঃ আঃ মালেক ভূঞা। তিনি জানান, শিশুটির মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়োশন গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন এবং মরহুমের পরিবারকে সেই শোক সইবার ক্ষমতা দান করুন। এছাড়াও জেলার সকল সিইচসিপিগণ শোকা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ তুষার জানিয়েছেন,মারা যাওয়া শিশুটির বাবা মো: মোক্তার হোসেন ইটনার এলংজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। শিশুটির লাশ দাফনের জন্য ইটনায় নিয়ে যাওয়া হচ্ছে।