করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম গত ৫ জুন কিশোরগঞ্জের ভৈরবের ভৈরব ট্রমা সেন্টার হাসপাতালে নমুনা দেন। কিন্তু ৫ দিন পর রিপোর্ট পান। তাছাড়া তিনি আরো বলেন,কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরবে সর্বোচ্চ আক্রান্ত। তাই ঢাকায় রিপোর্ট আসতে বিলম্ব হতো বিধায়। এখন কিশোরগঞ্জে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে কিশোরগঞ্জ থেকে বিমাতা সূলভ আচরণ করা হচ্ছে ভৈরববাসীর সাথে।
মোঃ সাইফুল ইসলাম ভৈরব পৌর নিউ মাকের্টের ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ-সবাপতি। তিনি জানান কিশোরগঞ্জের ১৩টি উপজেলা,এর মধ্যে ভৈরব একটি। প্রতিদিন ১২টি উপজেলার নমুনার রিপোর্ট আসে কিন্তু রহস্যজনক কারণে ভৈরবের রিপোর্ট আসেনা। দিনের পর দিন ভৈরব থেকে নমুনা সংগ্রহ করে আমাদের জেলায় পাঠালেও ভৈরবের সাথে করোনা নিয়ে মৃত্যু নিয়ে ছলচাতুরি করছে।
উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পানাউল্লাচরের কৃষক আবদুল আজিজ বলেন, কিশোরগঞ্জের লোকজন সারা জীবন ভৈরবের সাথে শত্রুতা করল,শেষমেষ করোনা ভাইরাসের নমুনা রিপোট নিয়ে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিশোরগঞ্জের ভৈরবে নমুনার রিপোর্ট পেতে দীর্ঘ সূত্রিতায় কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে নমুনা দেওয়া ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ জানান, আমার পরিবারের সদস্যরা ভৈরব ট্রমা সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসেন। কিন্তু এখনো পর্যন্ত নমুনার রিপোর্ট পাননি। নমুনার রিপোর্ট পেতে এত দীর্ঘ সময় লাগলে অনেকেই আতঙ্কেই মারা যাবে। মারা যাওয়ার পর রিপোর্ট পজেটিভ বা নেগেটিভ যা ই আসুক তাতে কোন কাজে আসবেনা। তাছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আগে নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করতো। কিন্তু এখন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়। যাতে মানুষ দ্রƒত রিপোর্ট পায়। প্রথম দিক দিয়ে নমুনা পাঠানোর পরদিন কিশোরগঞ্জ থেকে রিপোর্ট পাওয়া যেতো। কিন্তু এখন কি কারণে রিপোর্ট আসতে দেরী কেন ?
আগে ভৈরবে প্রতিদিন যেখানে ১০/১৫ জন নমুনা দিতো। এখন দেখা যাচ্ছে ১শর উপরেও নমুনা সংগ্রহ হচ্ছে। য কি না বিশ্লেষণে ইতিবাচক দিক বলে মনে হয়। কিন্তু এখন নমুনা সংগ্রহ বাড়ার ফলে নমুনার রিপোর্ট পেতে দীর্ঘ সূত্রিতার কারণে নমুনা দেওয়া লোকজন আতঙ্কে ও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে।
কারণ হিসেবে দেখা গেছে নমুনা দিয়ে আসা ব্যক্তিরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকতে হয়। আবার দেখা গেছে দীর্ঘ সূত্রিতায় রিপোর্ট পেতে অনেকের স্বাস্থ্যগত অবস্থার অবনতি ঘটে।
কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা:মজিবুর রহমান ,ভৈরবের সকল অভিযোগ অশিকার করে কালের কণ্ঠকে বলেন, ভৈরব উপজেলা করোনার আক্রান্ত এলাকা বিধায় আমরা বেশী করে ভৈরবকে প্রাধান্য দিচ্ছি। কিশোরগঞ্জে ১ম পর্বে মাএ ৯৪ টি নমুনা পরীক্ষা হয় কিন্তু জেলায় প্রতিদিন ৩০০/৩৫০ নমুনা সংগ্রহ করে ,ফলাফল পেতে কিছুটা অপেক্ষামান থাকতে হয়। তিনি আরো বলেন ৮জুনে ফলাফল ভৈরব কেনো কোন উপজেলায় দিতে পারি নাই,ভৈরবে যাতে একটি পিসিআর ল্যাব স্থাপন করা যায়,এ ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।