রাজশাহীর তানোরে বজ্রপাতে নবী (২২) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে অপর দুই শ্রমিক আহত হয়েছেন। আহত ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৪ জুন) রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের রায়তান আকচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মতিনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার আখিরুল (২৮) এবং আফসারুল (৩০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার সময় তারা রায়তান আকচা গ্রামের কৃষক করিমের জমিতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষি শ্রমিক নবী মারা যান। আর অপর আহত দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।