ভৈরবে ৫দিনের ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার শিবপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় শনিবার ও গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। মৃত স্বামী মো: ইবরাহিম সরকার উপজেলার দলিল লেখক সমিতির নির্বাহী সম্পাদক ছিলেন । তার মৃত্যুতে উপজেলার সাব-রেজিস্টার অফিসের দলিল লেখকরা আজ রবিবার দলিল কাজে কর্ম বিরতি পালন করে ।
জানা যায়, কৃষ্ণনগর এলাকার উপজেলার সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক মো ইবরাহিম মিয়া শনিবার রাত আটটায় (৬২) হৃদরোগে মারা যান । কিন্তুু এর আগে গত মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান তাঁর স্ত্রী রেনোয়ারা রিনা (৫৩)। স্ত্রী মারা যাবার পর থেকে ইবরাহিম মিয়া শোকে কাতর হয়ে পরেন । তার স্ত্রীর ঘরে থাকা ব্যবহার করা কাপড় আকড়ে ধরে খাওয়া দাওয়া ছেড়ে সারাক্ষণ বিলাপ করতেন । স্ত্রী রিনার প্রতি ইবরাহিম মিয়া নির্ভরশীল ছিলেন । কিছুদিন যাবত রিনার জ্বর ,সরদি ও কাশি হচ্ছিল হঠাৎ জ্বর বেড়ে যাওয়ায় গত মঙ্গল বার সকালে রিনার মৃত্যু হলে ইবরাহিম মিয়া ভেঙে পরেন । স্ত্রীর মৃত্যুর ৫দিনেই স্বামী মারা যাওয়ায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে ।