বিরাট কোহলিকে খোঁচানোর সুযোগ সহজে মেলে না। ২০১২ সালের ভারত সফরে ভাগ্যচক্রে সেই সুযোগ পেয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। সাবেক ইংলিশ ওপেনার নিক কম্পটন আলোয় আনলেন সেই ঘটনা। ‘দা এজেস এ- স্লেজেস ক্রিকেট পডকাস্ট’-এ কম্পটন জানান, আট বছর আগের ভারত সফরে এক সন্ধায় বাইরে গিয়ে এক তরুণীর সঙ্গে দেখা হয়। যে ছিল কোহলির সাবেক প্রেমিকা। মাঠে যখন কোহলি ব্যাটিংয়ে তখন প্রসঙ্গটি তোলেন কম্পটন। স্বাভাবিকভাবে বিষয়টি ভালোভাবে নেননি ভারতীয় ব্যাটসম্যান। শুনিয়ে দেন দুই-চার কথা। সেই ঘটনাই জানালেন কম্পটন। “সেই সিরিজে আমি বিরাট কোহলির কাছ থেকে কিছু কথা শুনেছি। আমার মনে হয়, সিরিজ শুরুর আগে এক সন্ধ্যায় তার সাবেক প্রেমিকার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার সঙ্গে কেভিন পিটারসেন, যুবরাজ সিংৃআমাদের সবাই সেখানে ছিল, সেই তরুণীও ছিল।” “আমি তার সঙ্গে ¯্রফে গল্প করেছিলাম, যেটা অন্যভাবে বলা হয়েছিল। আমার মনে হয় না, এ নিয়ে বিরাট কোহলি খুব একটা খুশি ছিল। যখনই আমি ব্যাটিংয়ে গিয়েছি সে আমাকে কিছু না কিছু বলেছে। সে বলার চেষ্টা করছিল, মেয়েটা ছিল তার প্রেমিকা। আর মেয়েটা বলেছিল, কোহলি তার সাবেক প্রেমিক।” “পুরো বিষয়টি তখন বেশ মজার একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আর আমাদের ইংল্যান্ড দলের খেলোয়াড়রা তা জিইয়ে রেখেছিল। আমরা এটা তাকে বিক্ষিপ্ত করতে ব্যবহার করেছিলাম। তার মনযোগ নষ্ট করার চেষ্টায় ছিলাম।” তবে শেষ পর্যন্ত কোহলিকে থামিয়ে রাখতে পারেনি সফরকারীরা। নাগপুরে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি করেন তিনি। এখনও সেই সফরের কথা মনে পড়লে মুচকি হাসি চলে আসে কম্পটনের মুখে।