যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) এ ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোরের ২০ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, নড়াইলের ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, মাগুরার ১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, সাতক্ষীরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন ও বাগেরহাটের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ এবং ১১৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।