করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৭ দোকানদারকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রাখায় এ জরিমানা সহ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এ সময় মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।প্রতিদিনের ন্যায় করেনা প্রাদুর্ভাবের মধ্যেই শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর বাজার, বিজয় চত্বর, বলাকা মোড়,কবিরাজহাট সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার। এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মানুষ।