ভৈরবে নমুনার রিপোর্ট পেতে দীর্ঘ সূত্রিতায় জনমনে আতঙ্ক। সারাদেশে করোনা মহামারির সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনার উপসর্গ দেখাদিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের নমুনা দেয়ার জন্য সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষা থেকে নির্দেশনা জারি করা হয়েছে এবং রাজধানীসহ দেশের সকল বিভাগ ,জেলা এমনকি উপজেলাতে ও করোনার নমুনা বিনামূল্যে সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষ যেন আতঙিকত না হয়ে সচেতন হয় এবং করোনার পরীক্ষা করে নিজেকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। কিন্তু করোনার নমুনা সংগ্রহের জন্য ভৈরবে ট্রমা সেন্টারে আইসোলেশন ইউনিট গঠন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে প্রথম পর্যায় থেকেই।
তবে ভৈরবে প্রথমে গত ৮ এপ্রিল ভৈরব থানার উপপরিদর্শক চানঁ মিয়ার করোনা ধরা পড়ে। পরে আস্তে আস্তে এর সংক্রমণ বাড়তে থাকে। নমুনা সংগ্রহের শুরুর দিকে ভৈরবে অনেকেই নমুনা দিতে তেমন একটা আগ্রহ দেখা দেয়নি । মানুষ মনে করতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানাজানি হলে সামাজিকভাবে হেয় হতে হবে এমন একটা নেতিবাচক ধারণা ছিলো। কিন্তুুু আস্তে আস্তে যখন আক্রান্তের বাড়তে লাগলো দেখা গেলো পুলিশ,চিকিৎসক,প্রশাসনিক কর্মকর্তা,ব্যবসায়ী ও রাজনীতিক ব্যক্তিরা আক্রান্ত থেকে রেহাই পাচ্ছেনা। তারপর মানুষের মধ্যে থেকে ভয়টা কাটতে লাগলো।
আগে ভৈরবে প্রতিদিন যেখানে ১০/১৫ জন নমুনা দিতো। এখন দেখা যাচ্ছে ১শর উপরেও নমুনা সংগ্রহ হচ্ছে। য কি না বিশ্লেষণে ইতিবাচক দিক বলে মনে হয়। কিন্তু এখন নমুনা সংগ্রহ বাড়ার ফলে নমুনার রিপোর্ট পেতে দীর্ঘ সূত্রিতার কারণে নমুনা দেওয়া লোকজন আতঙ্কে ও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে।
কারণ হিসেবে দেখা গেছে নমুনা দিয়ে আসা ব্যক্তিরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকতে হয়। আবার দেখা গেছে দীর্ঘ সূত্রিতায় রিপোর্ট পেতে অনেকের স্বাস্থ্যগত অবস্থার অবনতি ঘটে। তাই যারা নমুনা দিয়ে আসেন তারা মনে করেন ২ /১ দিনের ভিতর রিপোর্টটি হাতে পেলে তারা মনে শান্তি পায়। রিপোর্ট পজেটিভ এলে দ্রƒত চিকিৎসা সেবা নিতে পারে। তাই তারা মনে করেন বর্তমানে নমুনা সংগ্রহের চাহিদা বাড়ায় দ্রƒত রিপোর্ট দেয়ার ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য বিভাগ কে। যাতে মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে পারে। এরফলে মৃত্যু ঝুকিঁ ও কমবে।ূ
এ বিষয়ে নমুনা দেওয়া ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ জানান, গত ৮ জুন তার পরিবারের সদস্যর ভৈরব ট্রমা সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসেন। কিন্তু এখনো পর্যন্ত নমুনার রিপোর্ট পাননি। নমুনার রিপোর্ট পেতে এত দীর্ঘ সময় লাগলে অনেকেই আতঙ্কেই মারা যাবে। মারা যাওয়ার পর রিপোর্ট পজেটিভ বা নেগেটিভ যা ই আসুক তাতে কোন কাজে আসবেনা। তাছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আগে নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করতো। কিন্তু এখন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়। যাতে মানুষ দ্রƒত রিপোর্ট পায়। প্রথম দিক দিয়ে নমুনা পাঠানোর পরদিন কিশোরগঞ্জ থেকে রিপোর্ট পাওয়া যেতো। কিন্তু এখন কি কারণে রিপোর্ট আসতে দেরী কেন ?
ভৈরবে এ পর্যন্ত ১৮শ ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৩শ ৪৯ জন ,মৃত্যু বরণ করেছে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১৭ জন বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বুলবুল আহমেদ।
এ বিষয়ে পৌর নিউমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, তিনি গত ৫ জুন ভৈরব ট্রমা সেন্টার হাসপাতালে নমুনা দেন। কিন্তু ৫ দিন পর রিপোর্ট পান। রিপোর্ট পেতে যদি ৫ দিন সময় লাগে তাহলে এ ৫ দিন তো আমি জানিনা আমি আক্রান্ত কি না। জানিনা বিধায় আমি তো বিভিন্ন কাজে বাইরে যাচ্ছি বিভিন্ন মানুষের সাথে কাজ করতে গিয়ে মনের অজান্তে হয়তো আমার দ্বারা অন্য কেউ আক্রান্ত হতে পারে। তাই নমুনার রিপোর্র্ট দ্রƒত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া তিনি আরো বলেন,কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরবে সর্বোচ্চ আক্রান্ত। তাই ঢাকায় রিপোর্ট আসতে বিলম্ব হতো বিধায়। এখন কিশোরগঞ্জে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে কিশোরগঞ্জ থেকে বিমাতা সূলভ আচরণ করা হচ্ছে ভৈরববাসীর সাথে।
এ বিষয়ে ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বুলবুল আহমেদ জানান, জেলাতে প্রতিদিন ৩শ/ সাড়ে ৩শ নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু প্রতিদিন ৯৪টি নমুনার রিপোর্ট দিতে পারে কিশোরগঞ্জ। আর বাকিগুলো ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে তিনি স্বীকার করে আরো জানান, গত ৮,১০,১১,১২ ও ১৩ জুনের নমুনার রিপোর্ট পেন্ডিং আছে।