রাজশাহীর তানোরে আদিবাসি পল্লীর ৩টি সরকারি খাস পুকুর জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এসব পুকুর জবর দখলের ঘটনায় আদিবাসি পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম অসস্তোষ সৃস্টি হয়েছে। তানোরের কলমা ইউপির আজিজপুর নলপুকুরিয়া আদিবাসি পল্লীতে পুকুর জবর দখলের এ ঘটনা ঘটেছে।
সম্প্রতি আদিবাসী পাড়ায় তাদের দখলীয় খাস পুকুরটিতে আজিজপুর গ্রামের মৃত লতিব ডাক্তারের পুত্র ও কলমা ইউপি সৈনিক লীগ নেতা তানভির রেজার ভাই টিটু পুকুরে মাছ চাষ ও মাছের খাবার হিসেবে মানুষ-পশু-পাখির বিষ্ঠা পুকুরে দেয়ায় পানি ও আশপাশের পরিবেশ নস্ট হচ্ছে।
এমপির নাম ভাঙ্গিয়ে এসব পুকুর জবর দখল করেছে বলে অভিযোগ আদিবাসিদের। এদিকে আদিবাসি পল্লীর বাসিন্দারা এসব পুকুর অবৈধ দখল মুক্ত করে অবৈধ দখলদারের দৃস্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা স্থানীয় সাংসদ (এমপি), রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোরের কলমা ইউপির আজিজপুর নলপুকুরিয়া আদিবাসি পল্লীতে প্রায় ৫০টি আদিবাসি পরিবারের বসবাস।এখানে নলপুকুরিয়া মৌজায় এক নম্বর খাসখতিয়ান ভুক্ত ১৩৫ দাগে এক একর ২৪ শতক ও ১২৮ নম্বর দাগে এক একর ২২ শতক ও আজিজপুর আদিবাসি শ্বশানঘাটে দুই বিঘা আয়তনের একটি খাস পুকুর রয়েছে। আদিবাসি প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস ও পুকুরটি ভোগদখল করে আসছে।
কিন্তু টিটু কোনো কাগজপত্র ছাড়াই সরকারি ভাবে ইজারা নেয়ার কথা বলে এ পুকুর জবরদখল করেছে। অথচ জলমহাল নীতিমালায় বলা হয়েছে জনস্বার্থে ব্যবহার্য পুকুর ইজারা দেয়ার কোনো সুযোগ নাই।
আদিবাসি পল্লীর চন্দনা রানী, চিন্তা মণি, গণেশ ও সৌরভ বলেন, তারা এসব পুকুরে গবাদি পশুর গোসল, গৃহসস্থালীর কাজে ব্যবহার ও অনেক সময় খাবার পানি হিসেবে ব্যবহার করেন। কিন্তু টিটু পুকুর জবরদখল করে মাছ চাষ ও মাছের খাবার হিসেবে মানুষ-পশু-পাখির বিষ্ঠা পুকুরে দেয়ায় পানি ও আশপাশের পরিবেশ নস্ট হচ্ছে।
পুকুরের পানি ব্যবহার করতে না পেরে আমরা চরম মানবেতর জীবনযাপন করছি। অথচ এসবের প্রতিবাদ করতে গেলে টিটু আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাদের এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে টিটু বলেন, তারা উপজেলা নারী ভাইস-চেয়ারম্যানের কাছে থেকে ইজারা নিয়েছেন।
এবিষয়ে তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আদিবাসীদের দখলীয় পুকুর বৈধ কাগজপত্র ছাড়া দখল করতে পারবেন না। যদি এমনটি হয় তাহলে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।