কিশোরগঞ্জের নিকলীতে গত শনিবার ১৩ই জুন ভোরে করোনা উপসর্গ নিয়ে হাবিবুর রহমান উপফে সাদেক মাস্টার (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্ব বড়কান্দার মাস্টার বাড়ীর মৃত জালাল উদ্দিন মেম্বার এর ছেলে এলাকাবাসী ও পারিবারিক সূত্রে হাবিবুর রহমান উরুফে সাদেক মাস্টার শিক্ষকতার পাশাপাশি সংস্কৃতি মনা ছিলেন। করোনাকালে তিনি তার এলাকায় জন সচেতনতা মূলক কাজে জড়িত ছিলেন। ৩ জুন তিনি নিজের মধ্যে করোনা উপসর্গ উপলব্ধি করেন। নিজের বাড়ীতে কোয়ারেনন্টিনে ছিলেন। ১০ জনু নিকলী উপজেলা করোনা প্রতিরোধ ইউনিট তার নমুনা সংগ্রহ করে। নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুর আলী জানান, হাবিবুর রহমান উরফে সাদেক মাস্টার ৬ই ফেব্রুয়ারী নিজের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বড়কান্দা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ১ জানুয়ারি পূর্ব বড়কান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি হওয়ায় তিনি শ্রেষ্ঠত্ব রেখেছিলেন। এই উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াসির জানান, সাদেক মাস্টার আদর্শ শিক্ষক- নাট্যকার ও গিতিকার ছিলেন। তার মৃত্যুর ক্ষতি অপুরনিয়। নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সদস্য সচিব ডাক্তার খান নূূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর জানান হাবিবুর রহমান উরফে সাদেক মাস্টারের নমুনা রিপোট ১৩ই জুন বিকেলে পাওয়ার কথা ছিল বলে উল্লেখ করেন।