তানোরে গোল্লাপাড়া ফুটবল মাঠে বসানো হাটে বৃষ্টিতে চরম বিপাকে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তানোর উপজেলা প্রশাসন ও তানোর গোল্লাপাড়া হাটের ইজারাদারের সাথে কথা বলে জানা গেছে, করোনার প্রভাবের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে বিকল্প হিসেবে স্বল্প পরিসরে গোল্লাপাড়া ফুটবল মাঠে সবজিসহ বিভিন্ন দোকানীদের বসানো হয়।
আজ (১২ই জুন) শুক্রবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাঁকা মাঠে থাকা দোকানী তাদের দোকান ফেলে উঠে পড়লেও মালামাল উঠাতে পারেননি। ফলে প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে দোকানীদের মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়।
এনিয়ে তানোর গ্রামের সোহেল রানা বলেন, গোল্লাপাড়া ফুটবল মাঠের বাজারে সবজি কিনতে গিয়েছিলোম হঠাৎ বৃষ্টি শুরু হলে সেখান থেকে আসতে গিয়ে ভিজে গেছি। তিনি বলেন, দোকানীরাও সব ফেলে চলে আসেন বৃষ্টি থেকে বাচতে। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে সব মালামাল ভিজে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন।
নাম প্রকাশে অনচ্ছিুক এক দোকানদার বলেন, বাজারসহ পুরো তানোর উপজেলায় কোথাও তেমন ভাবে সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা। কিন্তু সবজি বাজার মুল স্থান থেকে সরিয়ে ফুটবল মাঠে বসানোয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। গোল্লাপাড়া হাটের ইজারাদার, আয়েশ আলী বলেন, করোনার প্রভাবের পর থেকে প্রশাসনের পক্ষ থেকে হাট বসানো নিষেধ রয়েছে।
কিন্তু জনসাধারনের প্রয়োজনীয় দ্রব্যদি বেচা-কেনার জন্য বিকল্প হিসেবে ফুটবল মাঠে হাট সামাজিক দুরত্ব বজায় রেখে হাট বসানো হয়েছে। তিনি বলেন, হঠাৎ বৃষ্টির কারনে ব্যবসায়ীদের মালামাল ভিজে নষ্ট হয়েছে। তবে, অন্যদিন বৃষ্টি না হলে ব্যবসায়ীসহ ক্রেতারা সামাজিক দুরত্ব মেনেই কেনা কাটা করছেন।